• নরসিংদী
  • বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে পিএফজি এবং ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫৭ পিএম
নরসিংদীতে পিএফজি এবং ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত  

নরসিংদী প্রতিনিধি: দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের অনুপ্রেরণায় পিস ফ্যাসিলিটেটর  গ্রুপ (পিএফজি) নরসিংদী সদরের ত্রৈমাসিক সভা রবিবার(২২ জুন ২০২৫)নরসিংদী রাধুনী হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মিলনায়তনে  সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন পিস অ্যাম্বাসেডর এম মোজাম্মেল হক এবং সভা সঞ্চালনা করেন পিএফজি নরসিংদী'র কোঅর্ডিনেটর হলধর দাস । সভায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এরিয়া কোঅর্ডিনেটর রাসেল আহমেদ, ফিল্ড কোঅর্ডিনেটর রিপন আচার্যসহ পিএফজি'র গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় পিএফজি'র উদ্যোগে জুলাই মাসে রাজনৈতিক সহিংসতা রোধে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় শীর্ষক  নাগরিক সংলাপ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ