• নরসিংদী
  • বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

এডাব নরসিংদী শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫২ পিএম
এডাব নরসিংদী শাখার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত 

স্টাফ রিপোর্টার : সকল নারী ও কন্যা শিশুর জন্য প্রয়োজন অধিকার, ন্যায় বিচার ও কার্যকর পদক্ষেপ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে ৮ই মার্চ এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ)-নরসিংদী শাখা এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এডাব নরসিংদী শাখার সভাপতি আবু বাসেদের  সভাপতিত্বে পিনাকল স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে আলোচনা সভায়  উপস্থিত ছিলেন এডাব নরসিংদী শাখার সাধারণ সম্পাদক ও অন্তরঙ্গ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. মতিউর রহমান ভুঁইয়া,উষার নির্বাহী পরিচালক জসিমউদদীন আহম্মেদ জাহাঙ্গীর,ভিডিএস এর "নির্বাহী পরিচালক মো. শাহজাহান মিয়া", অগ্রগতি সেবা সংস্থার নির্বাহী পরিচালক মো. জামাল হোসেন, ডা. বিউটি সরকার, আক্তার বেগম ও সিডিএমএস এর নির্বাহী পরিচালক ছফুরা বেগম ও কার্যনির্বাহী সদস্য। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ