• নরসিংদী
  • বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

আলোকবালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪৭ পিএম
আলোকবালীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি : নরসিংদীর আলোকবালী ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে কয়েক হাজার স্থানীয় জনগণ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। বুধবার বিকাল ৩টায় গরিপুরা চর সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আলোকবালী ইউনিয়ন শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সচিব কাইয়ুম মিয়া এবং যুগ্ম আহ্বায়ক নায়েব আলীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। তারা দাবি করেন, প্রভাব খাটিয়ে চুম্বক ড্রেজার ব্যবহার করে দিন-রাত নির্বিচারে বালু তোলা হচ্ছে, যার ফলে এলাকার পরিবেশ ও বসতি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া ভুক্তভোগীরা জানান, গরিপুরা চর এলাকাটি ইউনিয়নের জন্য এক ধরনের প্রাকৃতিক সুরক্ষা বলয় হিসেবে কাজ করে। কিন্তু অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন তীব্র হচ্ছে এবং কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়ছে।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানান। পাশাপাশি অভিযুক্ত কাইয়ুম মিয়াকে বিএনপি থেকে বহিষ্কারেরও জোর দাবি তোলা হয়।

স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ