• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ঘোড়াশালে কুকুর বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে বৃদ্ধা নিহত  


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৩১ পিএম
ঘোড়াশালে কুকুর বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে বৃদ্ধা নিহত  

স্টাফ রিপোর্টার: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে বাঁচাতে গিয়ে সিএনজি উল্টে ময়ুরী বেগম (৭৫) নামে এক বৃদ্ধা যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে সিএনজি চালক। রবিবার(২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধা ময়ুরী বেগম ঘোড়াশাল রেলস্টেশনের বস্তি এলাকার গোলাম মোস্তফা মিয়ার স্ত্রী। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানা যায়, রবিবার সকাল সাড়ে ৯টার ঘোড়াশাল ঘোড়া চত্বর থেকে একটি সিএনজি ৫ জন নারী যাত্রী নিয়ে পাঁচদোনা দিকে যাচ্ছিল। পরে কিছু দূর যাওয়ার পর বাইপাস সড়কে পৌঁছলে একটি কুকুর দৌঁড়ে  সড়ক পার হচ্ছিল। এসময় সিএনজি চালক কুকুরটিকে বাঁচাতে হার্ড ব্রেক করে নিয়ন্ত্রণ হারায়। এতে কুকুরটি প্রাণে বাঁচলেও গেলেও সিএনজিটি উল্টে নিচে চাপা পড়ে ওই বৃদ্ধা যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। এসময় আহত হয় সিএনজি চালক। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে আহত সিএনজি চালকের পরিচয় পাওয়া যায়নি।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত বৃদ্ধা ময়ুরী বেগমের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় নি'হতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ