মকবুল হোসেন :নরসিংদীর মাধবদীতে মাদক বিরোধী আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। মাধবদী পৌরসভার ১০ ও ১১নং ওয়ার্ডের সমাজসেবীদের আয়োজনে ১০ এপ্রিল দুপুর ২টায় মাধবদীর আনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন।
সভায় সভাপতিত্ব করেন পৌলানপুর ইসলামিয়া সিনিয়র ফাযিল মাদরাসার সাবেক শিক্ষক উবায়দুর রহমান।
নরসিংদী জেলা সেচ্ছাসেবকদলের সভাপতি নাছির উদ্দীন (ভিপি নাছির) এর সার্বিক ব্যবস্থাপনায়
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক পরিচালক মোঃ কাজিম উদ্দিন, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাব্বত আলী, ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জোহর আলী সরকার, মাধবদী শহর শ্রমীকদলের আহ্বায়ক সুজন আহমেদ, মাধবদী শহর ছাত্র দল নেতা সুমন আহমেদ, শহর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন ভূঁইয়া, জাসাস নেতা জাহাঙ্গীর আলম ভূঁইয়া, মাধবদী শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন, মাধবদী পৌরসভা উলামা দলের সভাপতি কবির হোসেন প্রমুখ।
সভায় প্রধান অতিথিসহ সকল বক্তারা মাদকের বিরুদ্ধে অবস্থানের কথা জানান। এলাকার মাদক ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন আপনারা মাদক ব্যবসা ও সেবন ছেড়ে দেন। আশা করি এখন থেকে আপনারা আর মাদকের সাথে সম্পৃক্ত থাকবেন না। তারপরও যদি আপনাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে আর ছাড় দেওয়া হবেনা।