• নরসিংদী
  • বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে বাঁশঝাড় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৭:৪৪ পিএম
শিবপুরে বাঁশঝাড় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার 

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে অজ্ঞাত (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় মধ্যপাড়া গ্রামের সিরাজুল ইসলামের এর বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

এসআই মাসুদ জানান, ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। যাতে পরিচয় সনাক্ত করতে না পারে সেজন্য দুইহাতের আঙ্গুল এবং মুখমন্ডল ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করেছে হত্যাকারীরা।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ