• নরসিংদী
  • বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে সাজ্জাদ ভুঁইয়ার উপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠছে গ্রামবাসী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪২ পিএম
মাধবদীতে সাজ্জাদ ভুঁইয়ার উপর হামলার প্রতিবাদে ফুঁসে উঠছে গ্রামবাসী

 মকবুল হোসেন :নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার ১২ নং ওয়ার্ডের খনমর্দী  মহল্লার মো: সাজ্জাদ ভুইয়ার উপর চালানো নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে এলাকা। আজ বুধবার সকালে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে মহল্লাবাসী। 

আজ ২৯ এপ্রিল সকাল ১১টায় নরসিংদী-মদনগঞ্জ সাবেক রেল সড়কে কয়েক শতাধিক মানুষ একত্রিত হয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন। এতে আহত সাজ্জাদ ভুঁইয়ার  আত্মীয়-স্বজনসহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, একদল চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদের ওপর বর্বরোচিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রেল সড়ক থেকে শুরু হয়ে মাধবদী পৌরসভার  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিক্ষোভকারীরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং এলাকায় শান্তি বজায় রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
 অংশগ্রহণকারী গ্রামবাসী বলেন, "সাজ্জাদের ওপর যে হামলা হয়েছে তা অত্যন্ত ন্যক্কারজনক। দিনের আলোয় এমন হামলা হলেও অপরাধীরা এখনো ধরাছোঁয়ার বাইরে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, "অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনা হোক, অন্যথায় আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো।"
বিক্ষোভ মিছিলটি মাধবদী পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অতিক্রম করার সময় সাধারণ ব্যবসায়ীরাও সংহতি প্রকাশ করেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা দরকার বলে মনে করছে মাধবদীবাসী।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ