• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৪৭ পিএম
নরসিংদীতে কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে এক কলেজ ছাত্রীকে ধরে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে 

ধর্ষিতা কলেজ ছাত্রীর মা বাদী হয়ে  নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করে। ওইদিন দিবাগত রাতেই উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয। 

গ্রেফতারকৃতরা হলো- হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর কান্দাপাড়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে  নাদিম মাহমুদ দিপু (১৯), একই গ্রামের মুসলিম মিয়ার ছেলে রাসেল মিয়া ওরফে রাশেদ মিয়া (২১) ও মিলন সরকারের ছেলে মেহেদী হাসান শিবলী (২১)। 

মামলার এজাহার থেকে জানা যায়, রবিবার (২৬ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ারচর গেইট এলাকায় একটি বাড়িতে কলেজ পড়ুয়া ছাত্রীকে ধরে নিয়ে অভিযুক্তরা পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণে এ ঘটনা  ভুক্তভোগি কলেজ ছাত্রী তার পরিবারকে জানালে  মা রাবেয়া বেগম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার পর সোমবার রাতেই পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযুক্ত ৩ যুবককে গ্রেফতার করে। 

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে  জানান, রাতেই ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ