• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে ইউপি নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীর উঠান বৈঠক


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৮ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম
মাধবদীতে ইউপি নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীর উঠান বৈঠক
উঠান বৈঠক

মকবুল হোসেন: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর মাধবদী মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক শাহীনের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

আজ ৮ মার্চ বিকেলে চৌদ্দপাইকা মাঠে উঠান বৈঠকটি  অনুষ্ঠিত হয়।

মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল রসুল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জি এম তালেব হোসেন।

মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক আবদুল বারেক,নরসিংদী জেলা আওয়ামী লীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ড ইঞ্জিনিয়ার মাসুদা সিদ্দিক রোজী।

বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিলে ভরে যায় মাঠ। প্রধান অতিথি জি এম তালেব হোসেন আগামী ১৬ মার্চ  নির্বাচনে বঙ্গবন্ধুর প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে এনামুল হক শাহীনকে বিজয়ী করার আহ্বান জানান। 

জাগো নরসিংদী/প্রতিনিধি 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ