• নরসিংদী
  • বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় নদীতে ভাসমান অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:০৩ পিএম
রায়পুরায় নদীতে ভাসমান অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
প্রতিকী ছবি

স্টাফরিপোর্টার: নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদ থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর বাখরনগর উচ্চ বিদ্যালয়ের পিছনে নদে ভাসমান অবস্থায় লাশটি দেখে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে লাশটি  উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় এক ব্যক্তি আড়িয়াল খাঁ নদের পাশ দিয়ে যাওয়ার সময় পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায়। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে নদ থেকে লাশটি উদ্ধার করে। এসময় তার নাম পরিচয় জানতে পারেনি পুলিশ। আনুমানিক ৬০ বছর বয়সী এই লাশের পরিচয় শনাক্ত করতে বেলা সাড়ে ১১টায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নরসিংদীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চেষ্টা শুরু করেন।

রায়পুরা থানার উপপরিদর্শক আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'প্রাথমিকভাবে বলা যাচ্ছে না কি কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। পরিচয় শনাক্তের চেষ্টা করছি।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ