• নরসিংদী
  • সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ;   ৩০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৩৮ পিএম
শিবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত
নিহত তিন বন্ধু।। আগের ছবি

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু প্রাণ হারিয়েছে। সোমবার (৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের উপজেলার বান্দারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩ বন্ধু হলেন- শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের মাজেরকান্দি এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৫), বদু মিয়ার ছেলে আশিক মিয়া (২৩) ও বাবুল মিয়ার ছেলে অপু মিয়া (২০)। 

পুলিশ ও নিহতদের স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় তিন বন্ধু সাইফুল, আশিক ও অপু মোটরসাইকেল যোগে  নরসিংদী শহরে ঘুরতে আসে। রাতে বাড়ি ফেরার পথে সাড়ে ১১টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে সামনে দিক থেকে ধাক্কা দেয়। এ সময় তারা তিনজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

পরে স্থানীয়রা তাদেরকে াহ ত অবস্থায উদ্ধার করে  শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সাইফুল ও আশিকের মৃত্যু হয়। পরে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এদিকে আহত অপুকে উন্নত চিকিৎসার জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে। পথেই তার মৃত্যু হয়।

মঙ্গলবার (১০ জুন) সকালে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন  বিষয়টি নিশ্চিত করে জানান, বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ