• নরসিংদী
  • শনিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে জাতীয় শোক দিবস পালিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:২৩ পিএম
শিবপুরে জাতীয় শোক দিবস পালিত

স্টাফ রিপোর্ট: নরসিংদীর শিবপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসন, শিবপুর প্রেসক্লাব ও শিবপুর আইডিয়াল কলেজ এন্ড স্কুল এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনিয়া জিন্নাত এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার( ভূমি) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুহসিন নাজির ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার,উপজেলা আওয়ামী সহসভাপতি আজিজুর রহমান খান ও  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান, ওয়াশিংটন মহিলা লীগের সভাপতি মোহসিন জান্নাত রিমিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

এর আগে সকালে উপজেলা পরিষদের মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সাংসদ,উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামী লীগ, শিবপুর প্রেস ক্লাবসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। 

পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ