• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

পলাশে কলাক্ষেত থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:২৮ পিএম
পলাশে কলাক্ষেত থেকে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার 
প্রতিকী ছবি

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর পলাশে কলা ক্ষেত থেকে মোঃ দেলোয়ার হোসেন (৩০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫জুন) সকালে পলাশ উপজেলার পাঁচদোনা-চরসিন্দুর আঞ্চলিক সড়কের পাশে ধনারচর গ্রামের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত দেলোয়ার হোসেন  পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের গজারিয়া গ্রামের আবু সাইদ এর ছেলে। তার রাইসা নামে দের বছরের একটি কন্যা সন্তান রয়েছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পলাশের পাঁচদোনা-চরসিন্দুর সড়কে চরসিন্দুর ইউনিয়ন এলাজার ধনারচর গ্রামের একটি কলা ক্ষেতে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। 
তারা পুলিশে খবর দিলে বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। গলাকাটা মরদেহটির শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

নিহতের স্ত্রী রাকিবা বেগম জানান, আমার স্বামী দেলোয়ার হোসেন শনিবার (১৪ জুন) সকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়, রাতে আর বাড়ি ফেরেনি।  সকালে লোক মুখে শুনতে পাই আমার স্বামীকে কে বা কারা হত্যা করেছে। 

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গজারিয়া ইউনিয়নের ধনারচরে একটি কলা ক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। গলাকাটাসহ শরীরে ধারালো অস্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ