• নরসিংদী
  • শনিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

পলাশে আগুনে পুড়লো চার দোকান, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৪৪ পিএম
পলাশে আগুনে পুড়লো চার দোকান, ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা 

পলাশ প্রতিনিধি: নরসিংদীর পলাশে ৩টি মুদি দোকান ও ১টি কাপড়ের ওয়েস্টিজ গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রাতে পলাশ উপজেলার পন্ডিতপাড়া এলাকার সাকুরঘাটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বুধবার (১৪ জুন) ভোরে এ তথ্য জানিয়েছেন পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পলাশের সাকুরঘাট নামক স্থানে একটি মুদি দোকানে আগুন লাগে। এ আগুন একে একে ছড়িয়ে পড়ে ৪টি দোকানে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করে এ আগুন লাগার খবর জানায় স্থানীয় ব্যবসায়ী মাসুম মিয়ার ছেলে বিল্লাল হোসেন। 

পলাশ ফায়ার সার্ভিস ৯৯৯ থেকে রাত ৩টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দশ মিনিটের মধ্যেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের দুটি ইউনিট ছাব্বিশ মিনিটের চেষ্টায় ভোর রাত ৪টা ৫ মিনিটে ৪ দোকানের সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলেন। এই আগুনে পুড়ে যায় মাসুম, সুজন খান, শফিকুলের ৩টি মুদি দোকান ও জাকির হোসেনের ১টি ওয়েস্টেজ কাপড়ের দোকান।

ব্যবসায়ীদের দাবি এই আগুনে তাদের প্রায় ১০ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। 

পলাশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হাদিউল ইসলাম শুভ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিটের চেষ্টায় মাত্র ২৬ মিনিটে সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলি। ৩টি মুদি দোকানে আগুন বেশি ছড়িয়ে পড়লেও ওয়েস্টেজের দোকানে আগুন ছিলো কম। প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো বিদ্যুতের সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। সম্পূর্ণ তদন্ত শেষ এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

জাগোনরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ