• নরসিংদী
  • সোমবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে নছিমন সিএনজি সংঘর্ষে নারী নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৫৭ পিএম
নরসিংদীতে নছিমন সিএনজি সংঘর্ষে নারী নিহত

হলধর দাস: বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে নরসিংদী --রায়পুরা সড়কে সদর উপজেলার পুরানপাড়া ব্রীজের পশ্চিম পাশে এক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা (৩৫) নিহত হয়েছে।  আহত হয়েছে আরও ২ জন। 

গুরুতর আহত অবস্থায় সিএনজির চালক ইদ্রিস মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।  নছিমনের চালক মোঃ রাশেদ মিয়াসহ  আহত অন্যদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। 

বিকেল ৩টার দিকে উল্লেখিত স্থানে এক নছিমনের সঙ্গে  বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি গাড়ির সংঘর্ষ হয়। এতে সিএনজিতে  থাকা আরোহীদের মধ্যে অন্তত ৩ ব্যক্তি আহত হয়েছে। এদের মধ্যে এক মহিলা ঘটনাস্থলেই মারা যান। 
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, নিহতের পরিচয় এখনো সনাক্ত করা যায়নি। 

এরিপোর্ট লেখার সময় পর্যন্ত নিহত মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ