• নরসিংদী
  • বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

সন্ত্রাসী চাঁদাবাজদের সংসদে দেখতে চাই না :  চরমোনাই পীর 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৫২ পিএম
সন্ত্রাসী চাঁদাবাজদের সংসদে দেখতে চাই না :  চরমোনাই পীর 

 

হলধর দাস : ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয়ে নরসিংদীর রায়পুরায় বুধবার বিশাল জনসভার আয়োজন করা হয়। বিকেলে রায়পুরা পৌরসভা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন, বাংলাদেশের আমীর শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয়।  তাই এদেশে ইসলামভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। সন্ত্রাসী, চাঁদাবাজ আর দুর্নীতিবাজদের আমরা সংসদে দেখতে চাই না । 

সভায় প্রধান আলোচক ছিলেন ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা মো. বদরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব আব্দুল মতিন ওরফে শিপলু মোল্লা । উপজেলার বিভিন্ন ইউনিয়ন  থেকে আসা হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ জনসভায় অংশ নেন।
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ