• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৩২ পিএম
শিবপুরে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
জাতীয় পার্টির সম্মেলন

শেখ মানিক: নরসিংদীর শিবপুর উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বানিয়াদি গুলচত্তরে জাতীয় পার্টির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক এ এস এম জাহাঙ্গীর পাঠানের সভাপতিত্বে ও  সদস্য সচিব কাদির কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নরসিংদী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ওমর ফারুক মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ফারুক সরকার, এ্যাড. আবুল হাসনাত মাসুম, অধ্যাপিকা বিলকিস সরকার (পুতুল)।

সম্মেলন শেষে এ এস এম জাহাঙ্গীর পাঠান সভাপতি, কাদির কিবরিয়া সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি হারুন মোল্লা ও শামীমকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি। 

 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ