• নরসিংদী
  • শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

পলাশে স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪২ পিএম
পলাশে স্বেচ্ছাসেবক লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত 
পরিচিতি সভা

নাসিম আজাদ: নরসিংদীর পলাশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার সাধুর বাজার কাজী মার্কেট চত্বরে অনুষ্ঠিত গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী- আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, পলাশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আল মোজাহিদ হোসেন তুষার,  পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার ও পলাশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু। 

গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল আলম মাছুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গজারিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূইয়া শেখর, সাংগঠনিক সম্পাদক নাসিম আজাদ, কৌশিক আহমেদ নয়ন,সামসাদ আলম ও গজারিয়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রমুখ।

জাগো নরসিংদী/প্রতিনিধি 

 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ