• নরসিংদী
  • শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ঘোড়াশালে ছাত্রলীগের বিক্ষোভ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৫২ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, ঘোড়াশালে ছাত্রলীগের বিক্ষোভ
বিক্ষোভ মিছিল

নরসিংদীপ্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির প্রতিবাদ জানিয়ে উন্নয়ন বাঁধাগ্রস্থর মূল ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের জন্য বিএনপি, ছাত্রদল, যুবদল নেতাকর্মীদের দায়ী করে তাদের প্রতিহত করার স্লোগানে বিক্ষোভ মিছিল বের করে ঘোড়াশাল পৌর ছাত্রলীগ। 

শনিবার বিকেলে ঘোড়াশাল পৌর অডিটরিয়াম হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াচত্বরে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বক্তব্য রাখেন পৌর ছাএলীগের সভাপতি-সৈয়দ কামরুল হাসান।সাধারণ সম্পাদক নোমান আহমেদ রাজা, সহ-সভাপতি নাজিমুর রহমান সোহান,রোবায়েত আহমেদ রিজু,কামরুল ইসলাম হিমেল, যুগ্ন সম্পাদক রবিউল ইসলাম রাহাত, ছাত্রলীগ নেতা মাহাবুব আলম শুভ,তানভির রহমান প্রমুখ। 

বিক্ষোভ সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, দেশ যেখানে জাতির পিতার কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বড় বড় মেগা প্রকল্পসহ সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে। ঠিক এমনি সময় বিএনপি-জামায়াত চক্র দেশবিরোধী ষড়যন্ত্রসহ নানা অপরাধ তৎপরতা শুরু করেছে। লন্ডনে বসে তারেক রহমান দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাও করছে। কিন্তু ছাত্রলীগের একটি সদস্য বেঁচে থাকা অবস্থাতে সে স্বপ্ন বাস্তবায়নের কোনো সুযোগ নেই।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ