• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

রাজশাহীতে আদিবাসীদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির শীত বস্ত্র বিতরণ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:২৬ পিএম
রাজশাহীতে আদিবাসীদের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির শীত বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী  উপজেলার দেওপাড়া ইউনিয়ন পরিষদের আদিবাসী, সাঁওতাল ও অসহায়, দুঃস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছে রেড ক্রিসেন্ট রাজশাহী জেলা ইউনিট ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টায় দেওপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্টে সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের চেয়ারম্যান, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও  রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

এসময় অন্যান্যের মধ্যে কুন্ডা  উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার মােঃ আবুল হায়াত, দেওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ আফতাব উদ্দিন, রাজশাহী জেলা রেড ক্রিসেন্টের কর্মকর্তা এস. এম. তৌকির আহমেদ এবং রেড ক্রিসেন্টের যুব সদস্যবৃন্দ। এসময় প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। স্থানীয় উপকারভোগীরা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ