• নরসিংদী
  • বুধবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৮ এএম
নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার 
আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্য

স্টাফ রিপোর্ট: নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

এসময় ১টি একনলা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, চাপাতি, কুড়াল, রামদাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোমবার জেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- মনোহরদী থানার একদুয়ারিয়া পূর্ব পাড়ার নূরুল ইসলাম এর ছেলে মোঃ মোশারফ হোসেন (৩৪), একই থানার হিতাশী এলাকার মৃত বাদল মিয়ার ছেলে আরিফ হোসেন (৩০), শিবপুর থানার দুলালপুর দড়িপাড়ার মানিক চাঁনের ছেলে সুমন মিয়া (৩০), দত্তেরগাঁও ভিটিপাড়ার সবুজ খানের ছেলে মোঃ রিজন খান (৩৪), মনোহরদী থানার কামার আলগী এলাকার মুকুল মিয়ার ছেলে মোঃ রুবেল (৩০), শিবপুর থানার ছোটাবন্দ এলাকার কেরামত আলীর ছেলে মোঃ রূপচাঁন মিয়া (৪৫), রায়পুরা থানার বাহেরচর এলাকার গয়েজ আলীর ছেলে মোঃ নজরুল ইসলাম (৩২) ও পলাশ থানার দক্ষিন-চরপাড়ার মোঃ শামীমের ছেলে মোঃ ইব্রাহীম (২৪)।

গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ মনোহরদী থানাধীন হিতাশী এলাকায় অভিযান পরিচালনা করেন বলে জানিয়েছেন ওসি।

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ