• নরসিংদী
  • বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

যাদের রক্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত তাদের সন্তানরা এতিমখানায় কেন :  রিজভী 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:২৩ পিএম
যাদের রক্তে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত তাদের সন্তানরা এতিমখানায় কেন :  রিজভী 

মকবুল হোসেন : যাদের রক্তের উপর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত তাদের সন্তানরা এতিমখানায় কেন?  প্রশ্ন রেখে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যাদের রক্তের উপর আজকের সরকার তথা আমরা রাজনীতি করার সুযোগ পেয়েছি,  যে রক্তের উপর ভয়ংকর দানবের পতন হয়েছে, আমাদের চলাফেরার কোন নিরাপত্তা ছিলনা, দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে,  শত শত মিথ্যা মামলায় আমাদের জীবন যাপন করতে হয়েছে সেই জায়গা থেকে এই আরমান মোল্লারা আমাদের মুক্ত করেছে।

তার সন্তানরা কেন এতিমখানায় থাকবে? 
শুক্রবার দুপুর সাড়ে বারোটায় নরসিংদীর মেহের পাড়ায় জুলাই গণ-অভ্যুত্থানে  ঝালমুড়ি বিক্রেতা শহীদ আরমান মিয়ার স্ত্রী-সন্তানদের আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রশ্ন রেখে এসব কথা বলেন তিনি । 

 আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে তারেক জিয়ার নেতৃত্বে সরকারের পক্ষ থেকে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদদের পরিবারের দায়িত্ব রাষ্ট্র বহন করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। 
পরে শহীদ আরমান মিয়ার স্ত্রীর হাতে  নগদ অর্থ তুলে দেওয়ার পাশাপাশি তার সন্তানদের আমরা  বিএনপি পরিবারের পক্ষ থেকে আজীবন পড়াশোনার খরচ বহন করার ঘোষণা দেন তিনি ।

এসনয় আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, উপদেষ্টা আবুল কাশেম,  নারায়ণগঞ্জ জেলা যুবদল সদস্য সচিব
মশিউর রহমান রনি সহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ