• নরসিংদী
  • বুধবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

আরিফ মৃধার রিমান্ড আবেদন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০২ পিএম
আরিফ মৃধার রিমান্ড আবেদন নামঞ্জুর, জেল হাজতে প্রেরণ 
আরিফুল ইসলাম মৃধা। পুরনো ছবি

স্টাফ রিপোর্ট: নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধার রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

রোববার (১৯ মার্চ) পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে আরিফুল ইসলাম মৃধাকে।

এসময় আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে জেলগেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়ে আরিফ মৃধাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

পরে আরিফ উল ইসলাম মৃধার মুক্তি দাবিতে আদালত প্রাঙ্গণে তার সমর্থকদের বিক্ষোভ করেছেন।

গত ১৪ মার্চ দিবাগত রাতে শিবপুরের এমপি জহিরুল হক ভূইয়া মোহনের ব্যক্তিগত ও উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় মামলার আগেই জিজ্ঞাসাবাদ করার জন্য ১৫ মার্চ সন্ধ্যায় পূর্বেরগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

পরে আগুনের ঘটনায় ১৫ মার্চ রাতে শিবপুরের আশ্রাফপুর গ্রামের মো: আব্দুর রব ভুইয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা করেন।

মামলায় শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা (৬০) ও পুটিয়া গরু হাটের ইজারাদার খোরশেদ হাজী (৫৫) এর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয় এ মামলায়।

 

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ