• নরসিংদী
  • শনিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

সংরক্ষিত মহিলা আসন ঘিরে আলোচনায় স্বপ্না আহমেদ সালমা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩১ এএম
সংরক্ষিত মহিলা আসন ঘিরে আলোচনায় স্বপ্না আহমেদ সালমা

স্টাফ রিপোর্টার : নরসিংদীর রাজনৈতিক অঙ্গনে সংরক্ষিত মহিলা আসনকে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে জেলা মহিলা দলের সাধারন সম্পাদক স্বপ্না আহমেদ সালমা-এর নাম। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তাকে সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে দেখার প্রত্যাশা জোরালো হচ্ছে।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সক্রিয় এই নারী নেতা ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে যুক্ত। নারীর অধিকার, স্বনির্ভরতা এবং তৃণমূল নারী নেতৃত্ব গড়ে তোলার উদ্যোগে তার ভূমিকা তাকে স্থানীয়দের কাছে পরিচিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে জানান সংশ্লিষ্টরা।

সচেতন মহলের মতে, শিক্ষা, পেশাগত দক্ষতা এবং সাংগঠনিক অভিজ্ঞতার সমন্বয়ে স্বপ্না আহমেদ সংরক্ষিত মহিলা আসনের জন্য শক্ত অবস্থানে রয়েছেন। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়ন উদ্যোগে তার সম্পৃক্ততা নরসিংদীর রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে তারা মনে করছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের একটি অংশ বলছেন, নরসিংদীর উন্নয়ন ও নারীদের কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত মহিলা আসনে যোগ্য, সক্রিয় ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্ব প্রয়োজন। তাদের মতে, স্বপ্না আহমেদ সেই প্রত্যাশা পূরণে সক্ষম হতে পারেন।

এ বিষয়ে স্বপ্না আহমেদ বলেন, “নরসিংদী-১ আসনে  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেছি। তাদের জীবনযাত্রার নানা সংকট, দুঃখ-দুর্দশা এবং দীর্ঘদিনের অবহেলার চিত্র খুব কাছ থেকে দেখেছি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছি। বিগত ১৭ বছরে একাধিক মামলা ও হামলার শিকার হয়েছি।”

তিনি আরও বলেন, “স্থানীয় জনগণ রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা ব্যবস্থা ও মৌলিক অবকাঠামোগত উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। জনগণের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।”
মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “আমি যদি নরসিংদীর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার সুযোগ পাই, তাহলে জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব। একটি আধুনিক, মানবিক ও উন্নত নরসিংদী গড়ে তুলতে কাজ করতে চাই।”

এ বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের আশা, দলীয় হাইকমান্ড নরসিংদীর রাজনৈতিক বাস্তবতা ও নারীর প্রতিনিধিত্বের বিষয়টি বিবেচনায় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তাদের মতে, স্বপ্না আহমেদ দলের একজন সক্রিয় ও ত্যাগী কর্মী, আর সে কারণেই তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত।

রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও স্বপ্না আহমেদকে ঘিরে যে জনআলোচনা তৈরি হয়েছে, তা আসন্ন সময়ের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ