• নরসিংদী
  • মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

পলাশে ৯৫জন গৃহহীন পেল 'স্বপ্নের ঠিকানা'


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২৮ পিএম
পলাশে ৯৫জন গৃহহীন পেল 'স্বপ্নের ঠিকানা'
ঘর হস্তান্তর। ছবি : জাগো নরসিংদী

নাসিম আজাদ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন  ও গৃহহীন পরিবারকে  চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান শেষে পলাশের ৯৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের কাছে মুজিব শতবর্ষের উপহার "স্বপ্নের ঠিকানা'র চাবি ও জমির দলিল হস্তান্তর করেন নরসিংদী -২ (পলাশ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলিপ।

এ সময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান  সৈয়দ জাবেদ হোসেন,উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম,সহকারী কমিশনার(ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

পরে একটি বিশাল আনন্দ রেলি উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।

এতে অংশগ্রহণ করেন, উপকারভোগী ও সমাজের বিভিন্ন স্তরের লোকজন। 

 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ