• নরসিংদী
  • বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২০ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

পাটকলগুলোতে শ্রমিক অসন্তোষ নিরসন হয়েছে : পাট ও বস্ত্রমন্ত্রী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৮ এপ্রিল, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:৪৮ পিএম
পাটকলগুলোতে শ্রমিক অসন্তোষ নিরসন হয়েছে : পাট ও বস্ত্রমন্ত্রী
পাট ও বস্ত্রমন্ত্রী

নাসিম আজাদ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এমপি বলেছেন, সরকারের সু-পরিকল্পনায় দেশের পাটকলগুলোতে নতুন কর্মসংস্থানের পাশাপাশি শ্রমিক অসন্তোষ নিরসন হয়েছে। এর ফলে পাবলিক পার্টনারশীপেও এই পাটকল খাতে লাভবান হচ্ছে সরকার। অচিরেই দেশের সব পাটকলগুলো আধুনিকায়িত হলে আরো সুফল মিলবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

মন্ত্রী আজ সোমবার (১৮ এপ্রিল) সকালে নরসিংদীর ঘোড়াশালে   (রাষ্ট্রায়ত্ত পাটকল, বাংলাদেশ জুট মিলস্) যৌথ মালিকানাধীন জুট এলায়েন্স লি: এর উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, অচিরেই খুলনার ক্রিসেন্ট জুট মিলস্ ও চট্টগ্রামের হাফিজ জুট মিলস্ লি: লিজ কার্যক্রম বাস্তবায়িত হবে। শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ, ছুটি নগদায়নসহ সমুদয় পাওনা গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার বাকী ১ পার্সেন্ট যাচাইকৃত বদলি শ্রমিকদের বকেয়া মজুরি এবং ব্যবসায়ীদের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে এ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয় জোর তৎপরতা অব্যাহত রেখেছে।

এসময় বস্ত্র ও পাট সচিব মো: আব্দুর রউফ, নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, কারখানার এমডি জিয়াউর রহমান, উপদেষ্টা আবু সালেহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ