• নরসিংদী
  • বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না : শিল্প উপদেষ্টা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪১ পিএম
গ্যাস সংকট কেটে গেলে সারের ঘাটতি থাকবে না : শিল্প উপদেষ্টা 

স্টাফ রিপোর্টার: শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ‘দেশে বর্তমানে গ্যাস সংকট রয়েছে। তবে গ্যাস সংকট কেটে গেলে দেশে আর সারের ঘাটতি থাকবে না। আগামীতে সার উৎপাদন বাড়বে। দেশে সারের ঘাটতি মেটানোর চেষ্টা চলছে, তবে লক্ষ্য বাস্তবায়নে রয়েছে নানা প্রতিবন্ধকতা।’ 

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, ‘দেশে গত সাড়ে পনেরো বছরে গ্যাস খনন করা হয়নি। বাপেক্সকে বসিয়ে রাখা হয়েছিল। বর্তমানে ভোলা থেকে গ্যাস উত্তোলনের চেষ্টা চলছে।' গত সাড়ে ১৫ বছরে প্রতিটি সেক্টরে হওয়া অপরিসীম দুর্নীতির কথা তুলে ধরে সেগুলো নিরসনের চেষ্টা চলছে বলে জানান উপদেষ্টা।

এ সময় শিল্প সচিব জাকিয়া সুলতানা, নরসিংদী  জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আব্দুল হান্নানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ