• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

অচেনা পাখি


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৪৯ পিএম
অচেনা পাখি

আসাদ সরকার 

হৃদ পিঞ্জরে বসত করে
অচেনা এক পাখি,
আদর সোহাগ দিয়ে তারে
যতন করে রাখি।

হঠাৎ যেদিন উড়ে যাবে
হৃদ পিঞ্জরের পাখি,
বন্ধ হবে শিরার রন্ধ্র
বন্ধ হবে আঁখি। 

পাড়ায় পাড়ায় মসজিদেতে
দিবে মৃত্যুর খবর,
কোদাল কাস্তে হাতে নিয়ে 
কেইবা খুঁড়বে কবর।

গরম জলে গোসল শেষে 
তুলবে বাঁশের খাটে,
চার তাকবীরে জানাজাটা
পড়ে নিবে মাঠে।

চারজনে তো নিবে কাঁধে 
প্রভুর নামটি বলে,
মাটির ঘরে রেখে আমায়
সবাই যাবে চলে।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ