• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

খোকা খোঁজে 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩০ পিএম
খোকা খোঁজে 

আসাদ সরকার 

এ শহরের রাস্তা ঘাটে
শুধু হর্ণের হাঁক 
সকাল সন্ধ্যা নেই তো কোথাও
একটু পাখির ডাক।

কোথায় থেকে সূর্যিমামা
প্রভাত হলে ওঠে?
খোকা খুকি চোখটি খোলে
ইস্কুলে যায় ছুটে।

দোয়েল কোয়েল ময়না কোকিল
পায় না খুঁজে পাখি,
কোথায় খুঁজে পাবো মাগো
পাখির ডাকাডাকি? 

গ্রীষ্ম কালে কেউ ছুটে না
আম কুড়াতে বাগে,
পাখপাখালির কলতানে
ঘুমপরী না জাগে।

বিকাল হলে পাইনা খুঁজে 
খেলার একটু মাঠ,
খেলাধুলা নেই এখানে
আছে শুধু পাঠ।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ