• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শরৎ এলো গাঁয়ে


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৬ এএম
শরৎ এলো গাঁয়ে
শরতের আকাশ। ছবি : নূরচান

আসাদ সরকার 

শরৎ রানী এলো গাঁয়ে

গান ধরেছে মাঝি নায়ে

ফুল ফুটেছে বনে,
প্রজাপতির জমে মেলা
ভ্রমর এসে করে খেলা
ফুলের মধুর সনে।

শিশির ভেজা সবুজ ঘাসে
প্রভাত হলে সূর্য হাসে 
আমার সবুজ দেশে, 
আকাশ পানে মেঘের ভেলা
নুপুর পায়ে করে খেলা
কি চমৎকার হেসে!

দোয়েল কোয়েল শালিক নাচে
শিউলি বকুল ফোটে গাছে
অপরূপ এক সাজে,
কাশফুলরা হেলেদুলে 
পদ্ম ফোটে নদীর কূলে
শাপলা বিলের মাঝে। 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ