• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নেতা মশাই 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৬ এএম
নেতা মশাই 

আসাদ সরকার 

আর্দশটা খুবই ভালো 
আমার নেতা মশাই'র
ব্যবহার ঠিক যেমন ভাই 
আবুল মিয়া কসাই'র।

দেশের জন্যে জীবন যৌবন 
করলেন তিনি শেষ,
এই কথাটি সব জায়গায় 
প্রচার করেন বেশ।

নিজের স্বার্থ নিচ্ছে লুটে 
উচিত বললে গর্জে ওঠে
ঘুষের টাকায় পকেট ভরে 
পকেট ভারি তাঁর, 
সামনে এসে বললে কিছু 
আঁধার রাতে নিয়ে পিছু
মটকে দিবেন ঘাড়।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ