• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

কবিতা : জীবন লড়াই


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:০৩ পিএম
কবিতা : জীবন লড়াই

আসাদ সরকার 

জীবন জুড়ে জোয়ার আসে
সুখ আনন্দে জীবন ভাসে 
একদিন জীবন থমকে যাবে 
আপন মানুষ দূরে রবে
পড়লে দেহে ভাটা,
জীবন যুদ্ধে করে লড়াই
হঠাৎ যদি থমকে দাঁড়ায় 
আবার শুরু হাঁটা। 

মেঘে যেমন আকাশ ঢাকে
দুঃসময়ে পিছু হাঁকে, 
কেবা কারে বুকে রাখে
চলে জীবন এঁকেবেঁকে 
আসতে পারে বাধা, 
সাহস নিয়ে সামনে চলি
সত্য ন্যায়ের কথা বলি
জীবন গোলকধাঁধা। 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ