• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

অনাথ শিশু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:১৭ এএম
অনাথ শিশু
অনাথ শিশু।। সংগৃহীত

আসাদ সরকার 

শিশু হলো ফুল কাননে 
সদ্য ফোটা ফুল, 
অনাথ বলে তাদের কোথায়
আছে বলো ভুল?

অনাথ বলে তাদের মাথায়
কেউ রাখেনা হাত,
অনাহারে অনাদরে
কাটে দিবস রাত।

কোথায় তাদের মাতা পিতা
কোথায় করে বাস?
ফুল কাননের মতো তাদের 
কেউ করে না চাষ।

ললাটদোষে সব হারিয়ে 
অনাথ তারা আজ,
ধনীর কাছে হাত পাতিলে
কপাল করে ভাঁজ।

তাদের হাতে দুহাত খুলে
যারা করেন দান,
রবের কাছে আখিরাতে
বাড়বে তাদের মান।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ