• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

গিয়েছিলাম বন্ধুর বাড়ি


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:১৪ পিএম
লেখক
লেখক

নূরুদ্দীন দরজী 
               
পনের বছর পর আজ গিয়েছি বন্ধুর বাড়ি,
আট বছর আগ বন্ধুটি গিয়েছে দুনিয়া ছাড়ি।
হৃদয়ের গভীরে ছিলে, ছিলে কত যে আপন,
অন্তরের ব্যথা অন্তরে বাজে আসে নিরব ক্রন্দন।

বসেছি তোমার গড়া বারান্দায়  ক্ষণিক তরে,
জানিনা তুমি কেমন আছো গহীন পরপারে।
 বন্ধুরা  থাকে আত্মার কাছে  তুমি আছো যেমন,
 আমরা ও যে আসবো সেথা কত দিন এ জীবন?

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ