• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

আজব দেশ


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৯ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:২৯ এএম
আজব দেশ
লোগো

আসাদ সরকার 

একি দেশের হাল
কাঁঠাল গাছে তাল
মরিচে নেই ঝাল
ধানে নেই তো চাল।

মরা গাছে ফুল 
শিশুর পাকা চুল
ডাবে নেই তো জল
নদীর মাঝে কল।

ছাগলে গায় গান
পাখি হারায় শান
মাথার উপর কান
গরু খায় যে পান।

বাঘে খায় যে ঘাস
শিয়াল করে চাষ
কুমির ডাঙায় বাস
মানুষ তারই পাশ।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ