• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

বলির পাঁঠা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২২ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০২ এএম
বলির পাঁঠা

আসাদ সরকার 

ঘরের খেয়ে পরের করে 
দেহ থেকে রক্ত দিয়ে 
করলে কত কাজ,
বিনা অপরাধে জেলে
দেখে না কেউ নয়ন মেলে
সুমন তোমায় আজ।

পুলিশ নিচ্ছে টাকা পিছু
মানবতা হচ্ছে নিচু
কেউ নেই তোমার পাশে,
তোমার মায়ের নয়ন জলে 
থানার কপাট গেলো তলে
তবুও কেউ না আসে।

নেতায় নেতায় গলাগলি 
তাদের স্বার্থে সুমন বলি
পচে মরবে জেলে,
স্বার্থ ভাঙলে চালায় গুলি
মাথা থেকে উড়ায় খুলি
কেন তুমি গেলে?

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ