• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মনে পড়ে বন্ধু 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:০০ পিএম
মনে পড়ে বন্ধু 
ছবি সংগৃহীত

আসাদ সরকার 

বন্ধু আমার মনে পড়ে 
ছেলে বেলার কথা,
একদিন দেখা না করলে
মনে লাগতো ব্যথা।

চাঁদনী রাতে মেতে উঠতাম 
গানের কলির খেলায়,
ইস্কুল ফাঁকি দিয়ে ঘুরতাম
উত্তর পাড়ার মেলায়।

নৌকা দিয়ে ঘুরতাম কত
এলে বর্ষা কাল,
লুঙ্গি দিয়ে উড়ে দিতাম
ডিঙি নৌকার পাল।

আজও খুবই মনে পড়ে
অতীতের সেই স্মৃতি, 
কোথায় গেলো প্রাণের বন্ধু 
ছিন্ন ভিন্ন প্রীতি।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ