• নরসিংদী
  • বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৫ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

পলাশে এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:০৭ পিএম
পলাশে এ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 
পুরস্কার বিতরণ 

নাসিম আজাদ: নরসিংদীর পলাশ উপজেলা প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন'র সহযোগিতায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।

এতে আরো উপস্থিত ছিলেন পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার প্রমুখ।

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম/সমক

 

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ