• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

চরিত্রবান নেতা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৭ পিএম
চরিত্রবান নেতা

আসাদ সরকার 

নেতা মশাই অনেক বুঝেন
ঠান্ডাল মার্কা কর্মী খুঁজেন
কর্মীর মুখে এই স্লোগান 
নেতা আমার চরিত্রবান।

স্লোগানে নেতা খুশি
নেতার মুখে মুচকি হাসি
দলের যোগ-দানের জন্য 
করেন নেতা আহ্বান। 

ঘুষের টাকা পকেট ভারি
নেতা কিনেন দামি গাড়ি 
কর্মীর মুখে একই জয় গান
নেতা আমার চরিত্রবান।

সুইচ ব্যাংকে  রেখে টাকা 
দেশটা আমার করছে ফাঁকা 
নেতার মুখে খিলি ভরা পান
নেতা আমার চরিত্রবান।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ