• নরসিংদী
  • মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ০৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

আসাদ সরকার-এর কবিতা : মুক্তি চাই


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৬ এএম
আসাদ সরকার-এর কবিতা : মুক্তি চাই

যুদ্ধ করে দেশটা গড়লো

দিন মজুর আর চাষা,
আগের মত নেই তো স্বাধীন 
তাদের মুখের ভাষা।

দেশের টাকা উদর ভরে
ভরছে নেতার ভূঁড়ি,
স্বাধীন দেশে এসব দেখে 
ক্যামনে সহ্য করি।

সহজ সরল চাষার মনে
ছিলো অনেক আশা,
ফিরে পাবে স্বাধীনতা
ফিরে পাবে ভাষা।

দেশের জন্য জীবন দিলো
তাইতো চাষার ছেলে,
কি হলো আজ জীবন দিয়ে
মুক্তি কোথায় পেলে?

 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ