• নরসিংদী
  • শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নতুন খবর


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০০ এএম
নতুন খবর

আসাদ সরকার

সংসদেতে কামাল মামা
বাজেট নিয়ে আসছে,
সেই খুশিতে জনগণ আজ
মনটা খুলে হাসছে।

বাজেট শুনে পাবলিকে আজ
পেলো অনেক শরম,
বিদ্যুৎ গেলে আর আসে না
লাগে প্রচুর গরম। 

টিন আইডিটা থাকলে তবে 
দিতে হবে ভাই কর,
উন্নয়নের বন্যায় ভাসবে
পদ্মা যমুনার চর।
 
 বাজেটরই খবর শুনে
ধনীর মুখে হাসি,
টিনের টাকা দিতে গিয়ে
গরীব গলে ফাঁসি।

কামাল মামা দামাল হয়ে 
এ দেশটাকে গড়তে, 
দ্রব্য মূল্য বাজেট শুনে 
বিমানে চায় উড়তে।

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ