• নরসিংদী
  • রবিবার, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মানুষ খুঁজে পাইনা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৯ মার্চ, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:০৬ পিএম
মানুষ খুঁজে পাইনা
ছবি সংগৃহীত

নূরুল ইসলাম নূরচান 

একা একা কথা বলি 
মানুষ খুঁজে পাই না
আজকাল এমন মানুষের 
এতো আকাল কেনো!

মানুষ খুঁজে না পাওয়া 
কী আমার ব্যর্থতা?
না কি আমিই মানুষ না
কি জানি, তা বুঝি না।

আমি যদি মানুষ না হই
তবে ধর্ষিতার কান্না শুনি কীভাবে? 
আর্তমানবতার চিৎকার 
কর্ণকুহরে প্রবেশ করে কেনো! 

মানুষ খুঁজে না পাওয়া 
আর কতোদিন চলবে
তাও আমি জানি না
একা একা কথা বলি, মানুষ খুঁজে পাইনা।

 

সাহিত্য বিভাগের জনপ্রিয় সংবাদ